বাড়ির সীমানা নিয়ে বিরোধে ভাগ্নির হাতে মামা খুন

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৫ মার্চ ২০২৩, ১২:৫১

ফাইল ছবি

ময়মনসিংহের নান্দাইলে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে ভাগ্নির হাতে খুন হয়েছেন মাজিম উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধ। এ ঘটনার পর থেকে ভাগ্নি হালিমা খাতুন ও তার ভাইয়েরা পলাতক রয়েছেন।

শুক্রবার (২৪ মার্চ) বিকেলে নান্দাইলের উত্তর জাহাঙ্গীরপুর গ্রামে মাজিম উদ্দিনকে পিটিয়ে আহত করেন হালিমা ও তার ভাইয়েরা। পরে সন্ধ্যা ৭টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মাজিম উদ্দিনের।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মাজিম উদ্দিনের সঙ্গে ভাগ্নি হালিমা, নাছিমা ও ভাগ্নে আব্দুর রাশিদ, কাদির, আলামিন, হালিমদের দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে হালিমা তার হাতে থাকা কাঠের লম্বা টুকরা দিয়ে মামা মাজিম উদ্দিনের মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে নাছিমা, আব্দুর রাশিদ, কাদির, আলামিন, হালিম তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। পরে মাজিম উদ্দিনের স্বজনরা তাকে উদ্ধারে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে মৃত্যু হয় তার।

ওসি আরও বলেন, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব