সৎমেয়েকে ধর্ষণের দায়ে কারাগারে বাবা

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৭ মার্চ ২০২৩, ০০:৩২

সংগৃহীত ছবি

রাঙ্গামাটির কাউখালীতে সৎমেয়েকে (২০) ধর্ষণের অভিযোগে রাজু বিকাশ তঞ্চঙ্গ্যা (৪২) নামের একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার ঘাগড়া ইউনিয়ের ছোট পাগলী পাড়ায় কার্বারি (গ্রাম প্রধান) সালিশ বৈঠক থেকে আটক করা হয় তাকে। এর পর বৃহস্পতিবার (১৬ মার্চ) তাকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ১৫ বছর আগে রাজু বিকাশ তঞ্চঙ্গ্যার সঙ্গে ভিকটিমের মায়ের দ্বিতীয় বিয়ে হয়। সাত বছর আগে ষষ্ঠ শ্রেণিতে পড়াকালীন সৎবাবার প্রথম লালসার শিকার হয় মেয়েটি। এরপর থেকে বিভিন্ন সময়ে পাশবিক নির্যাতন চলতে থাকে। কিশোরীর মা এতে বাধা দিলে তাকে মারধর করেন রাজু বিকাশ। বিষয়টি নিয়ে সালিশ চলাকালীন বুধবার তাকে আটক করে পুলিশ।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী গণমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমের মা বাদী হয়ে তার স্বামীর নামে মামলা করেছেন। ওই মামলায় অভিযুক্তকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর