'কেমিক্যাল কারখানায় লাগা আগুন সাধারণ ছিল না'

সময় ট্রিবিউন ডেস্ক: | ১ মার্চ ২০২৩, ১০:৩৪

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুপতারা এলাকায় এসপি কেমিক্যাল কারখানায় লাগা আগুন সাধারণ ছিল না। এখানে সব থেকে সমস্যা ছিল আগুন নিয়ন্ত্রণ করা। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট দীর্ঘ সাড়ে চার ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এসব বলেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় কেমিক্যালের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। প্রায় একই সময়ে রূপগঞ্জের নান্নু স্পিনিং মিলেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কয়েক ঘণ্টার চেষ্টায় স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে আনলেও ভয়াবহ রূপ ধারণ করেছিল আড়াইহাজারের কেমিক্যাল কারখানার আগুন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে বলেন, আমরা এসপি কেমিক্যালে আগুন লাগার খবর পেয়েছিলাম ১টা ৩৫ মিনিটে। আমাদের গাড়ি পৌঁছায় ১টা ৪০ মিনিটে। আরেকটা অগ্নিকাণ্ড থেকে ফেরার পথে এ আগুনের খবর পাই। দীর্ঘ প্রায় সাড়ে চার ঘণ্টা চেষ্টার পর বিকেল ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছি।

তিনি আরও বলেন, ‘এখানে বড় সমস্যা ছিল কেমিক্যাল। হাইড্রোজেন পার অক্সাইডেড একটি কারখানা। অর্গানিক কেমিক্যাল থেকে হাইড্রোজেন পার অক্সাইডেড তৈরি হয়। এই অর্গানিক কেমিকেলের অংশে আগুন ধরেছিল। এ অংশে ট্রাই মিথাইল বেনজিন ট্রাই অক্সাইড পটাশিয়াম কার্বোনেট এসিডসহ বিভিন্ন রকমের কেমিক্যাল ছিল। এটার পাশে ৪০ থেকে ৫০ ফিট হাইড্রোজেন পার অক্সাইডেডের গোডাউন। আমাদের সব থেকে কঠিন চ্যালেঞ্জ ছিল এ গোডাউনকে আগুনে মুক্ত করা।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর