ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৭ ফেব্রুয়ারী ২০২৩, ১০:২৭

ফাইল ছবি

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় মো. আবু বক্কর ছিদ্দিক ও মো. ইয়ামিন নামের দুই ব্যাক্তি নিহত হয়েছেন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ফেনীর দেবীপুর এলাকা ও বিকেলে কসকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লহ্মীপুরের রামগতি উপজেলার চর আলগী গ্রামের বশির মাঝির ছেলে মো. আবু বক্কর ছিদ্দিক এবং ভোলার লালমোহন উপজেলার রায়চাঁদ বাড়ির মো. ফজলুল হকের ছেলে মো. ইয়ামিন।

ফেনীর মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল ৫টার দিকে চট্টগ্রামগামী একটি পিকআপ ফেনীর কসকা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এসময় পিকআপে থাকা আবু বক্কর ছিদ্দিক নামের এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন।

অন্যদিকে, ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, দুপুরে চট্টগ্রামগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের দেবীপুর সুলতানিয়া মাদরাসার সামনে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মো. ইয়ামিন নামে একজনের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় আহত পিকআপচালক রাশেদ তালুকদারকে (২৯) হাসপাতালে ভর্তি করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা