চাঁপাইনবাবগঞ্জে ডাকাতের হামলা: ব্যবসায়ী নিহত

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ | ৬ অক্টোবর ২০২২, ০৩:৪৩

সংগৃহীত

চাঁপাইনবাবঞ্জের গোমস্তাপুরে ডাকাত দলের হামলায় জুয়েল রানা (৩১) নামে এক পেয়ারা ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (৫ অক্টোম্বর) ভোর ৬টার দিকে কানসাট-চৌডালা আঞ্চলিক সড়কের এখলাসপুর (কুইচাঁ গাঁড়া) এলাকায় এ ঘটনা ঘটে। জুয়েল শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধুমানিনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

নিহত জুয়েল রানা'র আত্মীয় আশরাফুল ইসলাম ও প্রতিবেশীরা জানান, জুয়েল রানা ভোর ৬টার দিকে তাঁর পেয়ারা বাগান নাচোলে যাচ্ছিল। এসময় একদল ডাকাত কানসাট-চৌডালা আঞ্চলিক সড়কের এখলাসপুর-কুইচাঁগাঁড়া নামক স্থানে তার পথরোধ করে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে জুয়েলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে এবং নিহতের পরিবারের সদস্যদের সাথে পরামর্শ করে পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, হামলাকারী ডাকাত দলের সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

জানা যায়, কানসাট-চৌডালা আঞ্চলিক সড়কে রাতে পুলিশের টহল দল থাকলেও প্রায় ডাকাতির ঘটনা ঘটে। কিছু ডাকাত আইনশৃঙ্খলা বানির হাতে আটক হয়ে কারাগারে গেলেও জামিনে ছাড়া পেয়ে ফের ডাকাতিতে জড়িয়ে পড়ছেন। এজন্য সন্ধ্যার পর ওই সড়কে মানুষের আনাগোনা কম থাকে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর