সাম্প্রদায়িক অপশক্তির কাছে অসাম্প্রদায়িক বাংলাদেশ হার মানবেনা: এডভোকেট শাহিন

নোয়াখালী প্রতিনিধি | ৬ অক্টোবর ২০২২, ০৩:৪০

সংগৃহীত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহিন বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তির কাছে আমাদের ঐতিহ্য গাঁথা অসাম্প্রদায়িক বাংলাদেশ কখনোই হার মানবেনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সব ধর্মের মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণে আমাদের অর্জিত অসাম্প্রদায়িক রাষ্ট্র স্বাধীন বাংলাদেশ। এখানে সাম্প্রদায়িক অপশক্তির উত্থানের কোন সুযোগ নেই।

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার রাতে নোয়াখালী সদর উপজেলা ও নোয়াখালী পৌরসভার ১২টি পূজা মন্ডপ পরিদর্শনকালে শিহাব উদ্দিন শাহিন এসব কথা বলেন। এসময় তিনি পূজা মন্ডপগুলোর দায়িত্বপ্রাপ্ত নেতবৃন্দের হাতে সর্বমোট নগদ ২ লাখ টাকা প্রদান করে শুভেচ্ছা বিনিময় করেন।

পূজা মন্ডপ পরিদর্শনকালে শিহাব উদ্দিন শাহিন বলেন, গত বছর নোয়াখালীর চৌমুহনীতে একটি সাম্প্রদায়িক গোষ্টির প্রত্যক্ষ মদদে দূর্গা পূজার উৎসবে হামলার ঘটনা ঘটলেও এবার প্রশাসনের সার্বিক আইনশৃঙ্খলা ব্যবস্থাপনার পাশাপাশি আমাদের দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীলতার কারণে অত্যন্ত উৎসবমূখর পরিবেশে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে দূর্গা পূজা।

তিনি বলেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের স্বাধীনতা যুদ্ধেও আমরা সাম্প্রদায়িক অপশক্তিকে দাঁতভাঙা জবাব দিয়েছি। এখনো যদি ওই সাম্প্রদায়িক অপশক্তি ধর্মের নামে কোন বিশৃঙ্খলা করতে চায়, আমরা এদেশের সকল শ্রেণী-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিরোধ করবো।

পূজা মন্ডপ পরির্দশনকালে শিহাব উদ্দিন শাহিনের সঙ্গে আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর