রাণীশংকৈল সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি | ৬ অক্টোবর ২০২২, ০৩:০০

সংগৃহীত

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া রাবার বুলেটের আঘাতে ইউসুব আলী নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

উপজেলার ধর্মগড় সীমান্তে মঙ্গলবার (৪ অক্টোবর) বিকালের দিকে এ ঘটনা ঘটে।

গুলিতে আহত বাংলাদেশির নাম ইউসুব আলী (১৮)। তিনি রাণীশংকৈল উপজেলার ধর্মগড় শাহানাবাদ গ্রামের আকবর আলীর ছেলে।

ধর্মগড় ইউপি চেয়ারম্যান মো. আবুল কাসেম বলেন, ‘সীমান্তে গুলির ঘটনায় ইউসুব নামের একজন আহত হয়েছেন বলে জানতে পেরেছি।’

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে ইউসুব আলীসহ কয়েকজন ধর্মগড় সীমান্তের ৩৭৩/২ নম্বর সীমান্ত পিলারের পাশ দিয়ে ঘাস কাটার জন্য ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। এসময় ভারতের উত্তর দিনাজপুর জেলার শ্রীপুর বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এতে রাবার বুলেট ইউসুবের শরীরে বিদ্ধ হয়। পরে সহযোগীরা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে গোপনে চিকিৎসার উদ্দেশ্যে
ঠাকুরগাঁওয়ের বেসরকারি একটি ক্লিনিকে
নিয়ে যায়।

এ বিষয়ে ৫০ বিজিবি ব্যাটালিয়নের ধর্মগড় ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জমসেদ উদ্দীন ভূঁইয়া জানান, এ ধরনের একটি খবর তিনি শুনেছেন। তা সঠিক কি না জানেন না। বিএসএফও কিছু জানায়নি।

এ বিষয়ে আজ বুুধবার দুপুরে (৫ অক্টোবর) বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে প্রতিবাদসহ পতাকা বৈঠকের প্রস্তাব জানানো হয়েছে বলেও জানান এ বিজিবি কর্মকর্তা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব