গরম পানিতে শিশুকে ঝলসে দেওয়ায় তরুণী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি | ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৫:২৭

সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গরম পানি ঢেলে এক শিশুকে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে তার মামাতো ভাই-বোনের বিরুদ্ধে। এ ঘটনার ২দিন নুপুর নামে (২২) এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

অপর দিকে, গত শুক্রবার বিকেলে আহত শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝলসে যাওয়া শিশুর নাম নজরুল ইসলাম (১২) সে উপজেলার বসুরহাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের শুটকি বেপারী বাড়রি মো.ইউছুফ ওরফে হারুনের ছেলে।

গত বৃহস্পতিবার (১৫ সেপ্টম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের শুটকি বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত নুপুর (২২) বসুরহাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের শুটকি বেপারী বাড়ির মো.সেলিমের মেয়ে।

ভুক্তভোগী শিশুর পিতা মো.ইউছুফ ওরফে হারুন অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে শুটকি বেপারী বাড়ির সেলিমের পরিবারের সঙ্গে জায়গা সম্পত্তি নিয়ে আমার পারিবারের সাথে বিরোধ চলছিল। বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে একই বাড়ির সেলিমের ছেলে মিশু ও মেয়ে নুপুর গরম পানি মেরে ফুফাতো ভাই নজরুলকে ঝলসে দেয়। এতে তার ছেলের শরীরের গোপনাঙ্গসহ বেশকিছু অংশ গরম পানিতে ঝলসে গেছে। ঘটনার পরপরই আমার স্ত্রী আফরোজের নেছা বাদী হয়ে থানায় ৫জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে রোববার এ ঘটনায় পুলিশ নিয়মিত মামলা রেকর্ড করেন। এর আগে, শনিবার দুপুরের দিকে এক আসামিকে গ্রেফতার করে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় পাঁচজনকে আসামি করে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গতকাল শনিবার দুপুরের দিকে নুপুর নামে এক আসামিকে তার বসত বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে তাকে রোববার দুপুরের দিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব