বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষায় বসলেন নাজমা

রাজেশ গৌড়, দুর্গাপুর | ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪৮

সংগৃহীত

বাড়িতে বাবার লাশ। চারদিকে স্বজনদের কান্না, আহাজারি। এরমধ্যেই এসএসসি পরীক্ষা দিলেন নাজমা বেগম। তিনি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার নবারুণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

নাজমার পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে তার পিতা নুরুল হক মীর (৫৬) স্ট্রোক করে মারা যায়। পরিবারের কর্তার হঠাৎ এই চলে যাওয়া কোনভাবেই মানতে পারছে না স্বজনরা। তাদের চোখে এখন কেবলই অশ্রুধারা আর হৃদয়ে তীব্র আর্তনাদ।

নাজমার এসএসসি পরীক্ষা কেন্দ্র গুজিরকোণা বালিকা উচ্চ বিদ্যালয়ে। সেখানে আজ পরীক্ষা দিতে এসে তিনি কান্নায় ভেঙে পড়েন।

কান্নাজড়িত কন্ঠে নাজমা বলেন, বাবা আর নেই। বাবা আর কখনোই আমাকে মা বলে ডাকবে না। এটা আমি মানতে পারছি না। বাবার এভাবে চলে যাওয়া আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে।

এই শিক্ষার্থী যখন অশ্রুসজল চোখে পরীক্ষা কেন্দ্রে ঢুকছিলেন তখন তার বন্ধুদের চোখেও জল। সেটি ছুঁয়ে গেছে শিক্ষকদেরও।

নাজমার শিক্ষকরা জানান ছোটবেলা থেকেই সে অনেক মেধাবী ছাত্রী। নবারুণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অশোক কুমার ভাদুড়ি বলেন, বিজ্ঞান বিভাগের এই মেয়েটি পড়াশোনায় ভীষণ মনযোগী। বাবার লাশ বাড়িতে রেখে মনে কষ্ট চেপে সে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আমি তার প্রতি সমবেদনা জানাই। নাজমা জীবনে অনেক বড় হোক এই কামনা করি।

এই পরীক্ষার্থী যখন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছিলেন তখন সেখানে উপস্থিত ছিলেন দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি কবি সজীম শাইন। তিনি বলেন, নাজমা প্রচন্ড কষ্ট চেপেও যেভাবে পরীক্ষা দিয়েছে সেটি তাকে জীবনে অনেক বড় জায়গায় নিয়ে যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা