নোয়াখালীতে জাসদের সভাপতিকে তুলে নিয়ে গেছে ডিবি

নোয়াখালী প্রতিনিধি | ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৭:০৩

সংগৃহীত

জাসদ নেতা নুর আলম চৌধুরী পারভেজ কে (৬২) মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহর মাইজদী বাস ভবন থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে তার পরিবার।

বিনা কারনে ডিবি পুলিশ তাকে তুলে নেওয়ার বিষয়ে রাতবর কোন তথ্য দেয়নি জেলা গোয়েন্দা পুলিশ। আটকের পর বিভিন্ন মিডিয়া কর্মীরা জেলা গোয়েন্দা পুলিশ ও পুলিশ সুপারকে মোবাইল ফোনে তুলে নেওয়ার বিষয়টি নিয়ে জানতে চাইলে সঠিক কোন তথ্য দেয়নি। তবে আটাকের কয়েক ঘন্টা পর ডিবি পারভেজকে তুলে নেওয়ার বিষয়টি স্বীকার করলেও এনিয়ে কোন তথ্য দেয়নি। পারভেজের পরিবার জানান তিনি জাসদ (ইনু) নোয়াখালী জেলা সভাপতি। পাশাপাশি তিনি একটি ব্যবসা করেন। তার বিরুদ্ধে অতীতে কোন মামলা কিংবা জিডি নেই। গ্রগতিশীল বাম রাজনৈতিক ব্যক্তিত্য নোয়াখালী জেলা জাসদের সভাপতি নুর আলম চৌধুরী পারভেজ ব্যক্তিগত ভাবে এলাকায় স্বজ্জন ব্যক্তিত্য হিসাবে পরিচিত। তিনি নোয়াখালী জেলা বারের প্রতিষ্ঠা কালীন সদস্য। মরহুম এ্যাডভোকেট বাদশা আলমের সন্তান। অত্যন্ত পরিছন্ন রাজনীতিবিদ তিনি। মঙ্গলবার সন্ধ্যার পর তিনি জেলা শিল্পকলা একাডেমীর অদূরে বছিরার দোকান সংলগ্ন নিজ বাস ভবনে অবস্থান করছিলেন। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ১৫-১৬ জন সদস্য তার বাস ভবনে গিয়ে তাকে তুলে নিয়ে আসেন। আনার সময় পরিবারের সদস্যরা কারন জানতে চাইলে ডিবি পুলিশ কোন কারন বলেনি। হঠাৎ করে কোন কারন ছাড়া তাকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে শহরে ধোয়াসার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাতভর এবং বুধবার দুপুর পর্যন্ত তাকে ডিবি কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বুধবার বিকালে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোটে হাজির করা হয়। শুনানী শেষে আদালত তাকে কারগারে প্রেরন করার নির্দেশ দেন। জেলা জাসদ (ইনু) এর নোয়াখালী জেলা শাখা সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আজিজুল হক বকসি পারভেজের আটক ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

তবে এ গ্রেপ্তার নিয়ে বেশি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর ওসি নাজিম উদ্দিন আহমেদ বলেন একটি বিশেষ কারনে তাকে প্রথমে আটক এবং পরবর্তীতে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর