মোংলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণে উপমন্ত্রী

আলী আজীম, মোংলা (বাগেরহাট) | ১৫ সেপ্টেম্বর ২০২২, ০২:৫৫

সংগৃহীত

মোংলায় ৪৯ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ের সমাপনী, সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদারাস ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি উপস্থিত থেকে বিজয়ী ছাত্র ছাত্রীর হাতে বিভিন্ন পুরস্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হতে হবে। এ জন্য স্কুলের ক্রীড়া শিক্ষকসহ সকলকে দায়িত্ব পালন করতে হবে। তবে খেলাধুলার জন্য ছাত্রছাত্রীদের লেখাপড়ায় জেনো ক্ষতি না হয় অভিভাবকদের সেজন্য সর্তক থাকতে হবে।

সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার, মোংলা সরকারি কলেজ’র প্রাক্তন অধ্যক্ষ ও উপজেলা আ'লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস মোংলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম। এছাড়াও স্কুল,কলেজ ও মাদ্রাসার অধিকাংশ শিক্ষক- শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

পুরস্কার প্রাপ্তরা বলেন, এমন উদ্যোগ সব সময় নেয়া হলে তারা উৎসাহিত হবেন। এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের ছাত্র- ছাত্রীরা জাতীয় দলে খেলা ধুলায় অংশ নেয়ার সুযোগ সৃষ্টি হবে।

১০টি ইভেন্টে ফুটবলম, কাবাডি, সাতার, হ্যান্ডবল দাবা প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীগণ অংশ গ্রহণ করেন।

এর আগে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ফ্যামিলি কিট বিতরণ,মোংলা উপজেলা কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকদের হাতে ক্রেস্ট ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব