মোবাইল গেম খেলতে বাধা দেওয়ায় কিশোরের আত্মহত্যা

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | ১২ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫৯

সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় মোবাইল ফোনে গেম খেলতে বাধা দেওয়ায় শাহ আলম (১৭) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রোববার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রহনপুর পৌর এলাকার পুরাতন প্রসাদপুর মহল্লায় এ ঘটনা ঘটে।নিহত কিশোর শাহ আলম ওই গ্রামের কাবির আলীর ছেলে।

নিহত শাহ আলমের পিতা কাবির আলী জানান, সকালে ঘুম থেকে উঠে মোবাইলে গেম খেলছিল শাহ আলম। তখন তার মা মোবাইলটি জোর করে হাত থেকে কেড়ে নেন। এর কিছুক্ষণ পর নিজ শয়ন কক্ষে ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে সে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন জানতে পেরে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ নামানোর ব্যবস্থা করে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে উপ-পরিদর্শক (এসআই) মাহবুব উপস্থিত আছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা