পটুয়াখালীর দশমিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী | ৮ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩৪

সংগৃহীত

পটুয়াখালীর দশমিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল্লাহ নামে সাড়ে ৬ বছর বয়সের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার আলীপুরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মীরমদন গ্রামে নিহতের নিজ ঘরে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ ওই গ্রামের মাহতাব হাওলাদারের ছেলে ও মীরমদন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, সকাল সাড়ে ৭ টার দিকে ঘরের মধ্যে বিদ্যুৎ সংযোগ থাকা একটি মাল্টিপ্লাগের উপড়ে দাড়ালে ওই মাল্টিপ্লাগের ছিদ্রের ভিতরে পায়ের চিকন আঙ্গুল ঢুকে বিদ্যুৎস্পৃষ্ট হন শিশু আবদুল্লাহ। পরে পরিবারের ও বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মিঠুন চন্দ্র হাওলাদার শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ওসি দশমিনা থানা মো. মেহেদী হাসান  বলেন, এভাবে শিশুটি মারা যাওয়ার ঘটনাটি দুঃখজনক। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর