কলেজ শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার ও টিকটক ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

সময় ট্রিবিউন | ৬ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৮

সংগৃহীত

টাঙ্গাইলে কলেজ চলাকালীন শ্রেণিকক্ষে টিকটক ভিডিও ধারণ, মোবাইল ফোন ব্যবহারে শিক্ষার্থীদের নিষেধাজ্ঞা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এছাড়া কলেজে নির্ধারিত পোশাক (ড্রেস) পড়ে আসার জন্যও বলা হয়েছে। 

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরে ইবরাহীম খাঁ সরকারি কলেজ কর্তৃপক্ষ এ নির্দেশনা দেন। 

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্দেশনায় বলা হয়েছে- ইবরাহীম খাঁ সরকারি কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের কলেজ চলাকালীন ক্যাম্পাসে টিকটক ভিডিও ধারণ, শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার না করা এবং কলেজের নির্ধারিত পোশাক না পড়ে আসা (একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য) ইত্যাদি কলেজের শৃঙ্খলা পরিপন্থী কাজ। শিক্ষার্থীদের এসব শৃঙ্খলা পরিপন্থী কাজে বিরত থাকার নির্দেশ প্রদান করা হলো। 

এ বিষয়ে ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান সরকার জানান, কলেজে এসে শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে টিকটক ভিডিও ধারণ, মোবাইল ফোন ও ফেসবুকে আসক্ত থাকে। এছাড়া কলেজের নির্ধারিত পোশাক পড়ে আসে না। বিশেষ করে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীরা এসবে বেশি জড়িত থাকে। এতে করে কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও লেখাপড়ার ক্ষতি হয়। এ কারণে নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্দেশনা অমান্য করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব