নিখোঁজের ৪৮ ঘন্টা পরে ভেসে উঠলো কিশোরের মরদেহ

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি | ৬ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫৭

সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগর নদীতে মাছ ধরার সময় নিখোঁজ হয় সুজন সিংহ (১৫) নামে এক কিশোর। নিখোঁজের ৪৮ ঘন্টা পরে নদীর পানিতে সেই কিশোরের মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা।

সোমবার (০৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার আমজানখোর ইউনিয়নের নাগর নদীতে কিশোরের মরদেহ নিখোঁজের একই স্থান থেকে উদ্ধার করে স্থানীয়রা।

এর আগে শনিবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার নাগর নদীতে জাল দিয়ে মাছ ধরার সময় নিখোঁজ হয় সুজন।

সুজন সিংহ উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই বগুলা বাড়ি গ্রামের দ্বিজেন্দ্রনাথ সিংহর ছেলে।

নিখোঁজের ৪৮ ঘণ্টা পরে কিশোরের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান মো. আকালু ডোঙ্গা।

চেয়ারম্যান মো. আকালু ডোঙ্গা বলেন, নিখোঁজ হওয়ার একই স্থানে সোমবার সকাল ১১ টার ওই কিশোরের মরদেহ নদীর পানিতে গাছের গুঁড়ির সঙ্গে ভেসতে দেখে স্থানীয়রা। স্থানীয়রাই লাশ উদ্ধার করে। পরে ছেলেটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে শনিবার ও রোববারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও সেই কিশোরকে খুঁজে পাননি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব