চুয়াডাঙ্গায় বাংলাদেশ জাসদ’র জেলা কাউন্সিল অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি | ৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৫

সংগৃহীত

চুয়াডাঙ্গায় বাংলাদেশ জাসদ জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

০৩ আগস্ট ২০২২ (শনিবার) বিকেলে শহরের সাহিত্য পরিষদ সংলগ্ন অ্যাসোসিয়েশন হলে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে বর্তমান সভাপতি আনোয়ারুল ইসলাম বাবুকে সভাপতি এবং বর্তমান সাধারণ সম্পাদক সামসুল আলমকে সাধারণ সম্পাদক হিসেবে পুনঃনির্বাচিত করা হয়।

বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আনোয়ারুল ইসলাম বাবুর সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মহব্বত আলী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রফিকুল হক খোকন ও শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী।

কাউন্সিল শেষে সভাপতি-সাধারণ সম্পাদক পদসহ পাঁচটি গুরুত্বপূর্ণ পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই কমিটি পরবর্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেবে।

অনুষ্ঠানে শুরুতে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এতে প্রধান অতিথি মহব্বত আলী জাতীয় পতাকা এবং বিশেষ অতিথি রফিকুল হক খোকন দলীয় পতাকা উত্তোলন করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব