দুর্গাপুর পৌরসভায় নব-নির্মিত আরসিসি রাস্তার উদ্বোধন

রাজেশ গৌড়, নেত্রকোনা প্রতিনিধি | ৩ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৭

সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভায় নবনির্মিত আরসিসি রাস্তার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে নবনির্মিত এ রাস্তার উদ্বোধন করেন পৌর মেয়র মোঃ আলা উদ্দিন।

পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভার প্রেসক্লাব মোড় হতে তেরীবাজার ঘাট পর্যন্ত আরসিসি রাস্তা ২কোটি ১লাখ ৮ হাজার টাকা ও কালিবাড়ি মোড় হতে অডিটোরিয়াম ব্রিজ পর্যন্ত আরসিসি রাস্তা ১ কোটি ৬৫ লাখ লাখ ১৮ হাজার ৬৪ টাকা ব্যয়ে করা হয়। দুটি কাজই পৌরসভার রাজস্ব তহবিল থেকে করা হয়।

উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র মশিউজ্জামান বাদল, পৌর আওয়ামীগের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌরসভার সহকারী প্রকৌশলী উওম কুমার দাস, উপ সহকারী প্রকৌশলী রাজু আহমেদ, পৌর কাউন্সিলর ইমরোজ হোসেন, এস এম কামরুল হাসান জনি, আব্দুল রাশিদ, মানসুরা আক্তার, বিউটি আক্তার, আওয়ামী লীগ নেতা আলম, ঠিকাদার বিপ্লব কৃষ্ণ রায় সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পৌর মেয়র মো. আলা উদ্দিন বলেন, পৌরসভা প্রতিষ্ঠার লগ্ন থেকে এত বছর পর এই এলাকার মানুষের এবার দুঃখ কিছুটা হলেও লাঘব হয়েছে। এছাড়াও আরো উন্নয়ন মূলক কাজ করে দুর্গাপুর পৌরসভাকে মডেল পৌরসভায় রুপান্তর করবো। তিনি পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর