৩২১ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার স্বামী-স্ত্রী

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি | ৩১ আগষ্ট ২০২২, ০১:৫৯

সংগৃহীত

পঞ্চগড়ের আটোয়ারীতে পুলিশের অভিযানে ফেনসিডিলের বড় চালান সহ স্বামী-স্ত্রী গ্রেফতার হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টায় উপজেলার বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস,আই মোঃ মাসুদ রানা সঙ্গীয় ফোর্স সহ এ অভিযানে নেতৃত্ব দেন।

পুলিশ সুত্র জানায়, ধামোর ইউনিয়নের পুরাতন আটোয়ারী এলাকার দিঘিরকোন গ্রামের মলিন সরকারের শয়ন কক্ষের মালামাল রাখার ব্যবহৃত মাচার নিচে ভারতীয় ৩২১ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এসময় পুলিশ মলিন সরকার (৫৫) সহ তার স্ত্রী শেফালী রানীকে(৪৫) আটক করে।

মলিন ও তার স্ত্রী শেফালী রানী সাংবাদিকদের জানায়, তাদের বাড়ির পাশের প্রতিবেশী নুরুজ্জামানের পুত্র এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মন্টু তাদের দারিদ্র্যতার সুযোগ নিয়ে অর্থের লোভ দেখিয়ে অল্প কিছুদিন ধরে তাদের বাড়িতে ফেনসিডিল এনে রাখতেন। পরে সুযোগ বুঝে বিক্রির উদ্দেশ্যে ফেনসিডিলের চালান অন্যত্র পাঠাতেন।

এ ঘটনায় মঙ্গলবার আটোয়ারী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর