সাংবাদিক আর পুলিশের দায়িত্ববোধ এক কাতারে: পুলিশ সুপার

বান্দরবান প্রতিনিধি | ২৮ আগষ্ট ২০২২, ০২:৫৮

সংগৃহীত

সাংবাদিক আর পুলিশের সামাজিক দায়িত্ববোধ এক কাতারের বলে মন্তব্যে করেছেন বান্দরবান নবাগত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। তিনি বলেন, সাংবাদিক ও পুলিশদের যে সম্পর্কটি রয়েছে সেটি আত্মার সম্পর্ক।

২৭ আগষ্ট শনিবার সকালে বান্দরবান থানা সভা কক্ষে নবাগত পুলিশ সুপার ও সাংবাদিকদের মাঝে মতবিনিময় সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব মন্তব্যে করেন।

তিনি বলেন, সাংবাদিক এবং পুলিশ এমন একটি পেশা, যারা সমাজে নৈতিকতা ও দ্বায়বদ্ধতা থেকে কাজ করে। যেহেতু তিন পার্বত্য জেলার মধ্যে সারাদেশে সম্প্রীতির বান্দরবান বলে আখ্যায়িত, এ সম্প্রতির বান্দরবানকে নামের সাথে অক্ষুন্ন রাখতে যে কোন সহযোগীতায় আশ্বাস দেন নবাগত পুলিশ সুপার।

সভায় বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, পিপিএম।

এসময় নবগত পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করে নেন বান্দরবানে  কর্মরত সাংবাদিকরা। পরে মতবিনিময় সভায় আগত সাংবাদিকরা বান্দরবানের সামগ্রীক বিষয় নিয়ে ব্যাক্তিগত মতামত তুলে ধরেন। এতে পুলিশ সুপার বিষয় গুলোকে আমলে নেন এবং পরবর্তীতে আলোচনা সমালোচনা মধ্য দিয়ে সমাধানের পরামর্শ দেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অশোক কুমার পাল, অপরাধ দমনের নাজিম উদ্দিন, সরোয়ার রেজা, প্রেসক্লাবে সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হকসহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াবৃন্দ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর