ইয়াবা ব্যবসায়ীকে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী

নোয়াখালী প্রতিনিধি | ২৭ আগষ্ট ২০২২, ০৬:৫১

সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক মাদক কারবারিকে ২৯৯পিস ইয়াবাসহ আটক করে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী।

আটককৃত মো.বেলাল (৩৬) উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জামাল উদ্দিনের ছেলে।

শুক্রবার (২৬ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের করইতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক কারবারি বেলাল দীর্ঘ দিন থেকে কোম্পানীগঞ্জে প্রত্যন্ত অঞ্চল গুলোতে ইয়াবা কারবার করে আসছে। শুক্রবার দুপুর ২টার দিকে এলাকাবাসী গোপন সংবাদের ভিত্তিতে তাকে চরএলাহী ইউনিয়নের করইতলা এলাকা থেকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে ২৯৯পিস ইয়াবা উদ্ধার করে স্থানীয় লোকজন। বেলাল এর আগেও ইয়াবা নিয়ে গ্রেফতার করে। সে ওই এলাকার একজন চিহিৃত ইয়াবা কারবারি বলে দাবি করছে স্থানীয় লোকজন। পরে সন্ধ্যা ৬টার দিকে আটক মাদক কারবারিকে চরএলাহী ইউনিয়ন পরিষদ থেকে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রতন মিয়ার কাছে সোপর্দ করে ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো.রতন মিয়া বলেন, খবর পেয়ে মাদক কারবারিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার সকালে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর