মসিকে শিশুদের কোভিড-১৯ টিকাদান শুরু

রবিউল আউয়াল রবি, ময়মনসিংহ | ২৬ আগষ্ট ২০২২, ০৫:০২

সংগৃহীত

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এলাকার ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার সিটির ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম শুরু হয় এবং পরবর্তীতে নির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ০৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রতি কর্মদিবসে সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে চলমান থাকবে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান বর্হিভূত শিশু এবং টিকা কার্যক্রম থেকে বাদ পড়া শিশুদের জন্য পরবর্তীতে ওয়ার্ড পর্যায়ে আরও দুই দিন এ কার্যক্রম পরিচালনা করা হবে।

৫ থেকে ১১ বছর বয়সী প্রায় ৭৫ হাজার শিশুকে কোভিড-১৯ টিকাদানের লক্ষ্যমাত্রা রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের। মেয়র মোঃ ইকরামুল হক টিটু'র নির্দেশনায় স্বাস্থ্য বিভাগ ও শিক্ষা বিভাগের সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়ন করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

টিকাদানের চলমান এ কার্যক্রম পরিদর্শন করেছেন ময়মনসিংহের সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম, মসিকের ভারপ্রাপ্ত সচিব অন্নপূর্ণা দেবনাথ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ ফাহমিদা ইসলাম লিমা, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ।

পরিদর্শনকালে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ বলেন, শিশুদের কোভিড-১৯ থেকে সুরক্ষায় এই টিকাদান কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিশুদের টিকাদান নিশ্চিতে প্রতিদিন সিটি কর্পোরেশনের ২০ টি টিম কাজ করবে।

তিনি আরও বলেন, সন্তানের সুরক্ষার কথা বিবেচনা করে প্রতিটি অভিভাবকদের এগিয়ে আসতে হবে। সুরক্ষা অ্যাপে সন্তানের রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব