৪৩০০ লিটার চোরাই সয়াবিন তেলসহ দুই পাচারকারী আটক

প্রেস বিজ্ঞপ্তি | ২৬ আগষ্ট ২০২২, ০৪:৪৭

সংগৃহীত

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভোলার ইলিশা থেকে ৪ হাজার ৩০০ লিটার অবৈধ সয়াবিন তেলসহ ২ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে এ তথ্য জানান কোস্টগার্ড সদর দপ্তরের সহকারি গোয়েন্দা পরিচালক ও মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি,বিএন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ আগস্ট) আনুমানিক ভোর ৫ টায় কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোলা জেলার ইলিশা ফেরী ঘাট এলাকায় ভোলা হতে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তল্লাশী করে ২৪ ব্যারেল (৪৩০০ লিটার) অবৈধ সয়াবিন তেলসহ ২ পাচারকারীকে আটক করা হয়। আটককৃত দুই পাচারকারী হলেন ভোলা জেলার লালমোহন উপজেলার লেছসকিনা গ্রামের বাসিন্দা।

তিনি আরও বলেন, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত তেল ও আটককৃত দুই পাচারকারীকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব