১১ বছর পর বাউফলে প্রথম বিএনপির বিক্ষোভ সমাবেশ

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী | ২৫ আগষ্ট ২০২২, ০৬:৪১

সংগৃহীত

বাউফলে জ্বালানি তেল ও পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যে সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধি এবং দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে আজ বুধবার দুপুরে প্রবল বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ ও সমাবেশ করেছে বাউফল উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক সহস্রাধিক নেতা কর্মী ও সর্মথকরা।

বিক্ষোভ মিছিলটি হাসপাতাল রোডস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বিএনপির আহবায়ক আবদুল জব্বার মৃধা, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ দফতর সম্পাদক মোঃ মনির হোসেন। অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক আবদুর রশিদ চুন্নি মিয়া, সদস্য সচিব স্নেহাংসু সরকার কুট্রি, বিএনপির সাবেক এমপি সহিদুল আলম তালুকদার, কৃষিবিদ লিটু, পৌর বিএনপির আহবায়ক হুমায়ন কবির, সদস্য সচিব মিজানুর রহমান, মোক্তাদির বিন সিজারসহ ছাত্রদল, যুবদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

১১ বছর পর এই প্রথম বিএনপি কোন দাবি নিয়ে বাউফলের রাস্তায় বিশাল বিক্ষোভ মিছিল করলো। এ মিছিল ও সমাবেশে বিএনপির নেতাকর্মী মধ্যে প্রাণচাঞ্চল্যতা লক্ষ্য করা গেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা