নোয়াখালীতে বিএনপির ৩৩ নেতাকর্মি আটক, ৮ পুলিশ আহত

নোয়াখালী প্রতিনিধি | ২৪ আগষ্ট ২০২২, ১৯:৪৪

সংগৃহীত

নোয়াখালীতে বিএনপির ৩৩ নেতাকর্মিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নোয়াখালীর সদর উপজেলার মাইজদী বাজার থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, কেন্দ্র ঘোষিত বিএনপি নোয়াখালী প্রেস ক্লাবে সদর উপজেলা ও পৌরসভার উদ্যোগে জ্বালানি তেল বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সদর উপজেলা ও নোয়াখালী পৌরসভা বিএনপি। এ সময় বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল,যুবদলের ৫০০ থেকে ৭০০ সমর্থক রশিদ কলোনি থেকে মিছিল নিয়ে টাউন হল মোড় পার হয়ে জেলা আওয়ামীলীগের অফিসের দিক আসতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিএনপির সমর্থকরা পুলিশকে দিকে ইট পাটকেল ছুড়তে থাকে। তাদের ইটের আঘাতে ৮ জন পুলিশ আহত হয়।এ সময় পুলিশ উশৃংখল জনতাকে ছত্রভঙ্গ করতে ৮ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বিএনপি ও তার অঙ্গসংগঠনের ৩৩ নেতা কর্মিতে আটক করে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের সম্পর্কে যাচাই বাচাই চলছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা