শেরপুরের নকলায় ট্রাকচাপায় বাবা ও ছেলের মৃত্যু

মো. রাজন মিয়া, শেরপুর | ২৪ আগষ্ট ২০২২, ০২:৪৯

সংগৃহীত

শেরপুরের নকলায় ট্রাকচাপায় পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। ২৩ আগস্ট (মঙ্গলবার) সকালে এ সড়ক দুর্ঘটনা টি ঘটে।

জানা যায়, নিহত দুই জন হলেন, হানিফ মিয়া (৪২) ও তার ছেলে পিয়াস (১১)। নিহত হানিফ মিয়ার নকলা উপজেলার কলাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি কৃষি কাজ করতেন। তার ছেলে পিয়াস নকলা পৌর শহরের রইস উদ্দিন একাডেমির পঞ্চম শ্রেণির ছাত্র ছিলো।

প্রত্যেক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ছেলেকে নিয়ে বাইসাইকেলে করে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন হানিফ মিয়া। তারা নকলা সাব রেজিস্টার অফিসের সামনে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী একটি ট্রাক সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হানিফের মৃত্যু হয়। পিয়াসকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, ইতোমধ্যে ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো-ট ২৪-৭১৩০) জব্দ করা হয়েছে এবং চালক পলাতক।

এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব