মাগুরায় নতুন পুলিশ সুপারের যোগদান

আলী আশরাফ, মাগুরা প্রতিনিধি | ২৩ আগষ্ট ২০২২, ২৩:২৭

সংগৃহীত

মাগুরা জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

মাগুরা জেলা পুলিশের সাবেক পুলিশ সুপার জহিরুল ইসলাম দীর্ঘ ১বছর ৮মাস দায়িত্ব পালন শেষে নবাগত পুলিশ সুপারের নিকট দায়িত্বভার অর্পন করেন।

নবাগত পুলিশ সুপারের আগমণ ও সাবেক পুলিশ সুপারের বিদায় উপলক্ষে এক রাজসিক আয়োজন করে মাগুরা জেলা পুলিশ। নবাগত এবং বিদায়ী পুলিশ সুপারদ্বয়কে গার্ড অব অনার প্রদান করে মাগুরা জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস দল।

বাংলাদেশ পুলিশের চিরায়ত নিয়ম অনুযায়ী বিদায়ী পুলিশ সুপারকে বহনকারী ফুলে ফুলে সুশোভিত গাড়ির সামনে রশি টেনে পুলিশ সুপারের কার্যালয় হতে গেইট পর্যন্ত পৌঁছে দেয় জেলা পুলিশের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ কলিমুল্লাহ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মাগুরা, মোঃ নাজিম উদ্দীন আল আজাদ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ হাফিজুর রহমান সিনিয়র সহকারী পুলিশ সুপার শালিখা সার্কেল, দেবজিৎ পাল সহকারী পুলিশ সুপার সিআইডি মাগুরা। এছাড়াও সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১,আরআই পুলিশ লাইন্সসহ জেলার সকল ইন্সপেক্টরবৃন্দ এবং পুলিশ সুপারের কার্যালয়ের সকল অফিসার ও ফোর্সবৃন্দ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব