নোয়াখালীতে বাস চাপায় সাইকেল আরোহীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি | ২২ আগষ্ট ২০২২, ১৯:৩১

সংগৃহীত

নোয়াখালীর চাটখিলে বেপরোয়া গতির বাসের চাপায় এক বাইসাইকেল আরোহীর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

নিহত মো.জহিরুল ইসলাম (৪৮) চাটখিল উপজেলার দৌলতপুরের মৃত মোজাম্মেল হকের ছেলে।

রোববর (২১ আগষ্ট) দুপুর ২টার দিকে উপজেলার সোনাইমুড়ী টু রামগঞ্জ সড়কের হালিমা দিঘীরপাড় ইসলামীয়া হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ২টার দিকে সোনাইমুড়ী টু রামগঞ্জ সড়কের হালিমা দিঘীরপাড় ইসলামীয়া হাসপাতালের সামনে নোয়াখালী গামী জননী পরিবহনের একটি বেপরোয়া গতির বাস বাইসাইকেল আরোহী মো.জহিরুল ইসলামকে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিকেলের দিকে তার মৃত্যু হয়।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কেউ থানায় কোনো অভিযোগ করেনি। তবে আহত ব্যক্তিকে ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয়েছে বলে শুনেছি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা