জ্বালানি তেলের দাম নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বিএনপি-জামায়াত

কুড়িগ্রাম প্রতিনিধি | ১৮ আগষ্ট ২০২২, ০৪:৫৩

সংগৃহীত

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে জামায়াত-বিএনপি জোট জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তিনি বলেন, জ্বালানি তেলের কথা বলে তারা সুযোগ নিচ্ছে এবং  জনগণকে সুরসুরি দিচ্ছে।

বুধবার সকাল ১১টায় কুড়িগ্রামের রৌমারী উপজেলা চত্বরে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত ২০০৫ সালের ১৭ আগষ্ট ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশে ডিজেল আমদানি করা হয় বাইরের রাষ্ট্রগুলো থেকে। তার মধ্যে রাশিয়া, ইউক্রেন আছে। সবাই জানেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ হচ্ছে। চীন-তাইওয়ান হাঙ্গামা বেঁধেছে। সারা পৃথিবীতে একদিকে করোনা, অন্যদিকে যুদ্ধের দামামা। এতে আন্তর্জাতিকভাবে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা কিছুটা দাম বাড়িয়েছি। হাজার হাজার কোটি টাকা ডিজেলে ভুর্তকি দিচ্ছি। আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে ডিজেলে দাম নিশ্চিত করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম কমালে আমরাও দাম কমিয়ে দেব।

পথসভায় আরও বক্তব্য দেন, রৌমারী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শৌলমারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জাইদুল ইসলাম মিনু, উপজেলা আওয়ামী যুব মহিলালীগের সাবেক সভাপতি শেফালী আক্তার, উপজেলা ছাত্রলীগ নেতা জনি মন্ডল, ইমরান খাঁন প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব