অবৈধভাবে জমি দখলের চেস্টা

নারীর হাত ভাঙ্গাসহ আহত পাঁচ: মেরে ফেলার হুমকি

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি | ১৭ আগষ্ট ২০২২, ০৪:২২

সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের হরিপুরে অবৈধভাবে জমি দখলের চেস্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লাঠি ও লোহার রড় ও ধারালো অস্ত্র দিয়ে এক নারীর দুই হাত ভেঙ্গে ফেলাসহ পাঁচজনকে আহত করা হয়েছে। আহত করেও থেমে নেই তারা হুমকি দিচ্ছে মেরে ফেলার। গত ১৪ জুলাই সকালে ওই উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামে এ ঘটনার শিকার হন ভুক্তভোগী পরিবার।

হুমকির ভয়ে উপায় না পেয়ে আহত অবস্থায় গেল (২৮ জুলাই) হরিপুর থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী পরিবার।

মামলার আসামীরা হলেন- ওই উপজেলার একই গ্রামের শাজাহান আলী, মাইনুল হক, জুয়েল, রাসেল, রেহেনা ও আলিয়া।

মামলার বিবরণে জানা যায়, ঘটনার দিন আসামীরা ঐক্যবদ্ধ হয়ে রেস্ট্রিকৃত জমি জোর পূর্বক দখল করতে গেলে বাধাঁ দেয় জমির মালিক সফিকুল ইসলাম। এসময় ক্ষিপ্ত হয়ে শাজাহানের নেতৃত্বে সবাই মিলে লাঠি ও লোহার রড় ও ধারালো অস্ত্র দিয়ে যখম করে সফিকুলকে। এসময় তার স্ত্রী স্বামীকে বাচাতে মালেকা এগিয়ে আসলে সবাই মিলে তার দুই হাতে আঘাত করলে দুটি হাতই ভেঙ্গে যায়। পরে পরিবারের অন্যান্য সদস্যরাও এগিয়ে আসলে তাদেরকেউ মারপিট করে দখলবাজরা।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পৌছালে পালিয়ে যায় তারা। সেখান থেকে আহতদের তাদের উদ্ধার হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ১৪ জুলাই উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেলে স্থানান্তর করেন চিকিৎসক। পরে আহতরা দিনাজপুর মেডিকেলে চিকিৎসা নেয়। পরে তারা দ্রুত উন্নতির জন্য দিনাপুরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেয়। বর্তমানে আহতরা সবাই অসুস্থ্য অবস্থায় দিন কাটাচ্ছে। ভুক্তভোগী পরিবারের দাবি তাদের শাস্তি না হলে প্রাণে মেরে ফেলবে। তাই সুষ্ঠ বিচারের দাবি করেছেন তারা।

আহতদের মধ্যে গুরুত্তর হলেন, সফিকুল ইসলাম, মালেকা আক্তার, আখি আক্তার।

আর মারপিটের ঘটনাটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে। যা ঘটনার সত্যতা রয়েছে।

এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, এ বিষয়ে মামলা হয়েছে। এরইমধ্যে মামলার আসামী দুইজনকে গ্রেফতার করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব