ক্ষতি অন্তত ২০ লাখ টাকা

মধ্যরাতে আগুনে পুড়লো দোকান-বসতঘর

পাবনা প্রতিনিধি | ১৭ আগষ্ট ২০২২, ০৩:৪৭

সংগৃহীত

পাবনার ফরিদপুরে মধ্যরাতে আগুনে পুড়ে গেছে তিনটি দোকান ও দু’টি বসতঘর। এতে দু’জন ব্যবসায়ীর অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা। সোমবার মধ্যরাতে উপজেলার পাঁচ পুঙ্গলী বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত একটার দিকে পাঁচ পুঙ্গলী বাজারের আলহাজ¦ মোল্লার দোকানের ভেতরে থাকা ফ্রিজটি প্রচন্ড শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যে দোকানের উপরে থাকা বৈদ্যুতিক তারে আগুন লাগে। এরপর পাশের আরও দু’টি দোকান ও দুটি বসতঘরে ছড়িয়ে পড়ে আগুনের তীব্রতা। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে প্রায় এক ঘন্টা পর দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে দোকান ও বাড়ির সবকিছু পুড়ে যায়।

ক্ষতিগ্রস্থ আলহাজ¦ মোল্লা বলেন, তার দু’টি দোকান ও দু’টি বসতঘর এবং সাইফুল ইসলামের ওষুধের দোকান পুড়ে নগদ টাকা ও মালামাল মিলিয়ে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস সময়মতো এলে ক্ষতির পরিমাণ কম হতো।

ফরিদপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা কুতুব উদ্দিন বলেন, ঘটনাস্থল দূর্গম ও রাস্তা খারাপ হওয়ায় পৌঁছাতে সময় লেগেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব