শোক দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তদান কর্মসূচী পালন

হালুয়াঘাট প্রতিনিধি | ১৭ আগষ্ট ২০২২, ০৩:৩৪

সংগৃহীত

ময়মনসিংহের হালুয়াঘাটে শোক দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তদান কর্মসূচী পালন করেছে হালুয়াঘাট রক্তদাতা কল্যাণ সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

সংগঠন সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবছরও ভিন্ন ধর্মী কর্মসূচী আয়োজন করে হালুয়াঘাট রক্তদাতা কল্যাণ সংস্থা। সে ধারাবাহিকতায় সোমবার সংগঠনটির উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহযোগিতায় বিনামূল্যে রক্তদান কর্মসূচি পালিত করে সংগঠনটি।

এসময় হাসপাতালে ভর্তি হওয়া অসহায় রোগীদের বিনামূল্যে রক্তদান করেছেন সংগঠনের সদস্যরা। এই কার্যক্রমের অংশ হিসেবে এই সংস্থার ৬৭৭তম রক্তদাতা হিসেবে তৃতীয় বারের মত বি+ রক্তদান করেন হালুয়াঘাট রক্তদাতা কল্যাণ সংস্থার দপ্তর সম্পাদক আসিব ঊল হাসান তানিম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুনির আহমেদ, সংগঠনের সভাপতি আস আদ আহমেদ আদীব,অর্থ বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মুন্না প্রমুখ। সংগঠনের সভাপতি আস আদ আহমেদ আদীব বলেন, হালুয়াঘাট রক্তদাতা কল্যাণ সংস্থা সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্ঠা করে।

এর আগে গত বছর বিনামূল্যে রক্তগ্রুপ নির্ণয় কর্মসূচী পালন করেছি। এ ব্যাপারে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুনির আহমেদ বলেন, ভালো উদ্যোগ ছিলো। আয়োজকদের ধন্যবাদ এমন একটি সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব