১৭ বছর পর সিরিজ বোমা হামলার আসামি গ্রেফতার

রবিউল আউয়াল রবি, ময়মনসিংহ | ১৭ আগষ্ট ২০২২, ০২:০৪

সংগৃহীত

সারাদেশে চালানো সিরিজ বোমা হামলা মামলার আসামি জেএমবি সদস্য মো. আল মাসুমকে (৪২) গ্রেফতার করেছে ময়মনসিংহ র‌্যাব-১৪।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে র‌্যাব-১৪-এর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত মাসুম ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ডা. আব্দুস সালামের ছেলে। তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি’র সক্রিয় সদস্য।
এর আগে সোমবার (১৫ আগস্ট) দিবাগত রাতে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার চন্দ্রা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে র‌্যাব-১৪’র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন জানান, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা মামলার আসামী মাসুম। গাজীপুর জেলার কালিয়াকৈর থানার চন্দ্রা এলাকায় তিনি অবস্থান করছেন বলে খবর আসে। পরে সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা চালায় জেএমবি। ওই দিন সকাল ১১ টা থেকে সাড়ে ১১ টার মধ্যে দেশের ৬৩ জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও ঢাকার ৩৪টি স্থানসহ সাড়ে ৪০০ স্পটে প্রায় ৫০০ বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এই হামলায় নিহত হন ২ জন এবং আহত হন ২০০’র বেশি মানুষ। ওই সময় জেএমবি'র সিরিজ বোমা হামলায় দেশের বিভিন্ন থানায় ১৬১টি মামলা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব