আমাগো আর কোন ভোগান্তি পোহাতে হবেনা

রাকিব হাসান,মাদারীপুর | ১৫ আগষ্ট ২০২২, ১০:৩৪

সংগৃহীত

পদ্মা সেতু নয় যেন সে স্বপ্নের আলোর ছোঁয়া। আর সেই আলোয় আলোকিত হয়েছে মাদারীপুরের কৃষকরা। স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ার পর সোনালি দিনের স্বপ্ন বুনছেন এ অঞ্চলের কৃষকরা। তাদের এসেছে সুদিন। আর দুদিনের দিকে ফিরে তাকাতে হবে না। 

ফেরি ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় করে নষ্ট হতো উৎপাদিত কৃষকদের ফসল। মারা যেত গরু, ছাগল,হাস,মুরগী। নষ্ট হওয়া কিংবা মরে যাওয়ার আর কোন শঙ্কা নেই। এজন্য নতুন করে স্বপ্ন দেখছেন কৃষকরা। উন্নত যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার জন্য অধিক বিপনণ উৎপাদন শুরু করেছে কৃষকেরা।

মাদারীপুর সদর উপজেলার হোগলপাতিয়ার গ্রামের কৃষক আবদুল লতিব আকন বলেন, আগে শাক সবজি শ্রমের ফসল উৎপাদন করে স্থানীয় কালীগঞ্জ ও ফাসিয়াতলা বাজারে বিক্রি করতো। তিনি এই বছর ২ একর জমি লিজ নিয়েছে।এতে ঢেড়স ও পুই শাক,লাউ,মিষ্টি কুমড়া বপন করেছেন। তার এই শ্রমের ফসল ঢাকার বাজারে বিক্রি করবেন। তিনি আরো বলেন, আগে উৎপাদিত ফসল ঢাকার বাজারে নেওয়ার পথেই নষ্ট হয়ে যাইতো, কারন দীর্ঘ সময় ধরে ফেরির জন্য অপেক্ষা করতে হতো। এখন আর অপেক্ষা করতে হবে না।

 এদিকে মাদারীপুর সদর উপজেলার বাংলাবাজার গ্রামের কৃষক সাদ্দাম হাওলাদার। ইন্টার পাশ করে। শুরু করেছিলেন গবাদি পশুর ও হাসের পালনের খামার। স্থানীয় বাজারসহ আশেপাশের বিভিন্ন বাজেরে বিক্রি করতেন। আগামীতে ঢাকার বাজারে তার খামারের গরু ছাগল বিক্রি করার চিন্তা নিয়েছেন। তাই তিনি তার খামারের গরু ছাগল দ্বিগুণ লালন পালনের পরিকল্পনা নিয়েছে। পশুর দাম তুলনামূলক স্থানীয় বাজারে কম। তেমন চাহিদাও নেই। তবে ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে গরুও ছাগলের চাহিদা রয়েছে। এছাড়াও ঢাকার বাজারে মাছের চাহিদা রয়েছে। এ কারণেই তিনি নতুন করে একটি পুকুর খননের পরিকল্পনা করেছেন।

 তিনি জানান, রাজধানী ঢাকা থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরের জেলা হলেও এতদিন ফেরিঘাটের ভোগান্তির কারণে গরু-ছাগল মাছ, মাংস ও দুধ ঢাকায় বিক্রি করতে পারেননি। তুলনামূলক কম দামে এসব দুধ ও মাংস স্থানীয় বাজার ও আশপাশের জেলায় বিক্রি করতে হয়েছে।স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ায় এখন থেকে দুই ঘণ্টায় ঢাকায় পৌঁছে যাবে। এই ভাবনার পরিহার থেকে নতুন নতুন উদ্যোক্তারা পরিকল্পনা গ্রহন করেছেন ব্যবসা প্রতিষ্ঠানের।

আরেক গরুর খামারি তোয়াব হাওলাদার বলেন, 'গত বছর কোরবানির সময় একটি বড় ষাঁড় গরুর ঢাকা নেওয়ার পথে ফেরিঘাটে ট্রাকে মারা গেছে।এতে আমার অনেক ক্ষতি হয়েছে। পদ্মা সেতু চালু হওয়ায় আর আমার কোন ভোগান্তিতে পড়তে হবেনা। এখন আমি ঢাকার বাজারে গরু বিক্রি করে আশাকরি লাভবান হব। 

মাদ্রা স্কুলের ব্যবসায় শিক্ষার সহকারী শিক্ষক মোঃ ফিরোজ হাওলাদার বলেন, কৃষকরা যদি ঢাকামুখী পণ্য ক্রয়-বিক্রয় করতে পারে তাহলে তাদের বিষয়টা ইতিবাচক হবে। এবং তারা লাভবান হবে এটাই চাচ্ছি আমরা।কৃষকরা গ্রাম থেকে শহরে ব্যবসার প্রসার করলে তাদের ব্যবসার প্রতি একটা আগ্রহ সৃষ্টি হতে পারে। 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব