কোস্টগার্ডের অভিযানে ১৪০০ লিটার চোরাই ডিজেলসহ পাচারকারী আটক 

নিজস্ব প্রতিবেদক | ১৫ আগষ্ট ২০২২, ১০:১৭

সংগৃহীত

গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের চর শফরমালি এলাকার মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে একটি ইঞ্জিনচালিত ট্রলার থেকে ১৪০০ লিটার চোরাই ডিজেল আটক করেছে কোস্টগার্ড।

এঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, রবিবার (১৪ আগস্ট) আনুমানিক সকাল সাড়ে ১১ টায় কোস্টগার্ড ঢাকা জোনের অধিনস্ত বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক চর শফরমালী এলকায় মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে একটি ইঞ্জিন চালিত স্টীলবডি ট্রলার থেকে ১৪০০ লিটার চোরাই ডিজেলসহ মো. সিদ্দিকুর রহমান নামের একজন ব্যক্তিকে আটক করা হয়। 

বর্তমানে বাংলাদেশে জ্বালানী তেলের সংকটময় মুহুর্তে এ ধরনের তেল চোরকারবারীদের বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেশমা খাতুন।

পরবর্তীতে জব্দকৃত ডিজেল, ইঞ্জিন চালিত স্টীলবডি ট্রলার এবং আটককৃত ব্যক্তিকে চাঁদপুর সদর থানায় হস্তান্তর করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর