নারায়ণগঞ্জের ফতুল্লায় যুবক খুন

মোশতাক আহমেদ শাওন | ১৫ আগষ্ট ২০২২, ০১:৪৩

সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটীতে ছিনতাইকারীদের কবলে পড়ে সাইফুল ইসলাম (২৬) নামে এক যুবক খুন হয়েছে। শেরপুর থেকে চাকুরির উদ্দেশ্যে মুন্সিগঞ্জে যাওয়ার পথে সে ছিনতাইকারীদের কবলে পড়ে। 

নিহতের পকেটে তার এনআইডি কার্ড পাওয়া যায়। তবে তার সাথে থাকা মোবাইল ফোনসহ অন্যান্য জিনিস পত্র পাওয়া যায়নি। নিহতের লাশ তার বোনের স্বামী শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে এসে সনাক্ত করে বলে পুলিশ জানায়। 

রোববার (১৪ আগস্ট) ভোরে ফতুল্লার পঞ্চবটি মেথরখোলা এলাকায় এঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম শেরপুর জেলার সদর থানার গাজীর খামার গ্রামের মোতালেব হুসাইনের ছেলে।

নিহতের ছোট বোন জামাই সফিকুল মুঠোফোনে জানান, সাইফুল বেকার। তাই তাকে আমার মুন্সিগঞ্জের কর্মস্থলে আসার জন্য বলি। এখানে আসলে তাকে একটি চাকরি সংগ্রহ করে দিবো। এজন্য শনিবার রাতে শেরপুর থেকে বাসে এসে রোববার ভোর ৪টায় ফতুল্লার পঞ্চবটি এসে নামেন।

এখান থেকে মুন্সিগঞ্জে আসার জন্য আমাকে ফোন করে। তখন তাকে বলছি মোক্তারপুরের অটোরিকশায় উঠতে। তার কিছুক্ষন পর পুলিশ সংবাদ দেয় সাইফুলকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিজাউল হক জানান, সাইফুলের বাম হাতে ও পায়ে ছুরিকাঘাত করা হয়েছে। এতে ধারনা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরনে তার মৃত্যু হয়েছে। হত্যাকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর