পূর্বাচলের আলোচিত সেই নীলার সাম্রাজ্যে রাজউকের হানা

মোশতাক আহমেদ শাওন | ১১ আগষ্ট ২০২২, ১৮:২০

সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের আলোচিত-সমালোচিত বহিস্কৃত আওয়ামীলীগ নেত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলার সাম্রাজ্যে হানা দিয়েছে রাজধানী উন্নয়ন কর্পোরেশন (রাজউক)।

রূপগঞ্জের পূর্বাচলে নির্মিত “পূর্বাচল লেডিস ক্লাব” গুড়িয়ে দিয়েছে রাজউক। পূর্বাচলের ১৩ নাম্বার সেক্টরে খেলার মাঠ দখল করে এবং আবাসিক প্লটে গড়ে তোলা এই ক্লাবকে অবৈধ ঘোষনা করে বুধবার (১০ আগস্ট) দিনভর অভিযান চালিয়ে তারা এই স্থাপনা উচ্ছেদ করেন।

রাজউক জানায়, দীর্ঘ দিন ধরে রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলাসহ স্থানীয় কিছু ব্যক্তি রাজউকের জমিতে অবৈধভাবে বিভিন্ন স্থাপনা নির্মান করে দখল করে রেখেছেন। বিষয়গুলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নজরে এলে বুধবার পূর্বাচলের ১৩ নাম্বার সেক্টরে অভিযান চালিয়ে নীলার লেডিস ক্লাব এবং ২৪ নাম্বার সেক্টরে লাভ ফরেস্ট রেস্টুরেন্টের সমস্ত স্থাপনা উচ্ছেদ করেন তারা।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলামের নেতৃত্বে চালানো উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন রাজউকের জোন ৪ এর পরিচালক মুকসুদুল আরেফিন, অথরাইজড অফিসার মাসুক আহমেদসহ বিভিন্ন কর্মকর্তা ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য। এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলেও জানান রাজউক।

পূর্বাচল ১৩ নম্বর সেক্টরের ৩০৫ নম্বর রোডে প্রায় তিন বিঘা জমি প্রতিবন্ধীদের খেলার মাঠ হিসেবে সংরক্ষণ করেছিল রাজউক। ওই প্লটের দুই বিঘা নীলা দখল করে তৈরি করেছেন পূর্বাচল লেডিস ক্লাব। চারপাশে সীমানা দিয়ে ভেতরে বানানো হয়েছে সুইমিংপুল, অফিসকক্ষ, ব্যায়ামাগারসহ কয়েকটি অবকাঠামো।

নীলা নিজেই ক্লাবের সভাপতি। ক্লাবটির সদস্যপদ বিক্রি চলছে তিন লাখ টাকায়। আজীবন সদস্যপদ চার লাখ, আর দাতা সদস্যপদ বেচাকেনা হচ্ছে ছয় লাখ টাকায়। এরই মধ্যে ক্লাবের সদস্য সংখ্যা ছাড়িয়েছে ২০০।

উল্লেখ্য, পূর্বাচলের বিভিন্ন জমি দখলের অভিযোগ গত ৩ আগষ্ট নীলাকে জেলা আওয়ামীলীগের শিক্ষা সম্পাদক পদ থেকে নীলাকে অব্যাহতি দেয় নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের