মাদারীপুরে উদ্ধার হল ১৫ লিটার মদ তৈরির সরঞ্জাম

মাদারীপুর প্রতিনিধি | ১১ আগষ্ট ২০২২, ০৪:১৩

সংগৃহীত

মাদারীপুরের ডাসারে গভীর রাতে অবৈধ মদ তৈরির কারখানায় অভিযান চালায় ডাসার থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায় যে, গোপন সংবাদের ভিত্তিতে ডাসার থানা অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামানের নেতৃত্বে এস আই ইব্রাহিম সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার (৯ আগস্ট) রাত ১১ টার দিকে উপজেলার পশ্চিম দর্শনা মধু সুদন দে এর বসত ঘরের পিছনে খুপড়ি ঘরে অভিযান পরিচালনা করেন।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মদ তৈরির মুলহোতা মধু সুদন দে (৫০) ঘর থেকে পালিয়ে যায়। সে উপজেলার পশ্চিম দর্শনা মৃত মাদব চন্দ্র দে এর ছেলে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ ১৫ লিটার মদ তৈরির সরঞ্জাম, একটি ড্রাম, দুটি পাতিল ও একটি প্লাস্টিকের খালি বোলত উদ্ধার করে।পলাতক আসামি মধু সুদনের বিরুদ্ধে মাদকদ্রব্য মদ তৈরির সরঞ্জাম ও কাঁচামাল নিজ হেফাজতে রাখার অপরাধে ডাসার থানায় একটি মামলা হয়েছে।

এবিষয়ে ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান জানান, মদ তৈরি এবং বিক্রি করার গোপন সংবাদের ভিত্তিতে ডাসার থানা পুলিশ এই অভিযান পরিচালনা করেন। অভিযানে ১৫ লিটার চোলাই মদ তৈরির সরঞ্জাম ও কাঁচামাল উদ্ধার করা হয়েছে। অবৈধ মদ তৈরির দায়ে মাদক দ্রব্য আইনে ডাসার থানায় একটি মামলা রুজু হয়েছে। তিনি আরও বলেন ডাসার থানাকে মাদকমুক্ত রাখতে থানা পুলিশ সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর