লালদিয়ার চরে ভাসতে দেখা গেছে জেলেবিহীন মাছ ধরার ট্রলার

রেজাউল ইসলাম, বরগুনা | ১১ আগষ্ট ২০২২, ০৩:১১

সংগৃহীত

সাগরে লঘুচাপের প্রভাবে গভীর সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে সাগর উত্তাল থাকায় ইতোমধ্যেই শত শত মাছ ধরা ট্রলার নিরাপদে ফিরে আসলেও একটি জেলেবিহীন ফিশিং ট্রলার ভাসতে দেখা গেছে লালদিয়ার চরে।

বুধবার (১০ আগস্ট) সকাল থেকে পাথরঘাটার দক্ষিণে বলেশ্বর ও বিষখালী নদীর মোহনার লালদিয়ার চরে ট্রলারটি ভাসতে দেখেন এলাকাবাসী। তবে ওই ট্রলারের কোনো জেলেকে দেখা যায়নি বলে জানান তারা। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে নিম্ন চাপের কারণে সাগর উত্তাল থাকায় ট্রলারটির ঝড়ের কবলে পড়ে অথবা ইঞ্জিন বিকল হয়েছে। ট্রলারের নাম এফবি মা-বাবার দোয়া‌। তবে ওই ট্রলারের জেলেদের সর্বশেষ অবস্থা জানা সম্ভব হয়নি এখন পর্যন্ত। আমরা জেলেসহ দুটি ট্রলার ঘটনাস্থলে পাঠিয়েছি এবং কোস্টগার্ডকে জানিয়েছি।

এ বিষয় কোস্টগার্ডের পাথরঘাটা ষ্টেশন কমান্ডার সাব. লে. ফজলুল হক বলেন, আমরা এরকমের একটি খবর শুনেছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ঘটনাস্থলে গিয়ে ট্ররারটি উদ্ধার করব।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব