পুলিশের ওপর হামলা: বিএনপির আরও ১৭ নেতাকর্মী গ্রেফতার

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | ১১ আগষ্ট ২০২২, ০২:৫৩

সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষক দলের সমাবেশ থেকে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির আরও ১৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার ১৭ জনের মধ্যে রয়েছেন কানসাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি টমাস উদ্দিন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল আলী।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ বিষয়টি নিশ্চিত করে
বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় ফুটেজ দেখে শনাক্ত করে সোমবার রাতে বিএনপির ১৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এনিয়ে এ মামলায় ২৯ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হলো।

এর আগে পুলিশের দায়ের করা মামলায় ৩০ জনকে এজাহারনামীয় ও ৯০-১০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন শিবগঞ্জ থানার এসআই শিহাব উদ্দিন।

রোববার বিকেলে উপজেলা ও পৌর কৃষকদলের ব্যানারে সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞার বাসভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামী ব্যাংকের সামনে আসে। এসময় সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বিএনপির নেতাকর্মীদের অনুরোধ জানালে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব