ভাইরাল যুবলীগ নেতা জুয়েলের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল 

মনোয়ার হোসেন, কুমিল্লা | ১০ আগষ্ট ২০২২, ১৮:৫১

সংগৃহীত

চৌদ্দগ্রামে অস্ত্র হাতে ভাইরাল যুবলীগ নেতা জুয়েলের অবশেষে অস্ত্র হাতে বহুল আলোচিত কুমিল্লার চৌদ্দগ্রাম শ্রীপুর ইউনিয়ন এর নালঘর গ্রামের যুবলীগ নেতা মোস্তফা মনিরুজ্জামান জুয়েলের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করেছে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান।

গত ৭ আগষ্ট জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়। চিঠিতে তিনি উল্লেখ করেন,২১ জুলাই ২০২২ তারিখের কুমিল্লা জেলা বিশেষ শাখা স্মারক নম্বর ৭৫৪৮ ও ১৬ জুলাই ২২তারিখের চৌদ্দগ্রাম থানার জিডি নং ৬৮১ যার স্বারক নং ৮০৯৯ এর প্রাপ্ত তথ্য মতে গত ১৪ জুলাই বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেতিবাচকভাবে মোস্তফা মনিরুজ্জামান জুয়েল তার নামে ইস্যুকৃত দেখতে অত্যাধুনিক ও সামরিক বাহিনীর অস্ত্রের মতো মনে হলেও পয়েন্ট ২২ (.২২) বোর রাইফেল যা জিএসজি-৫ মডেলের রাইফেল। জার্মানির তৈরি অস্ত্রটির মডেল এ-৩৫৪৯১৬ বর্ণিত এ অস্ত্র প্রদর্শন পূর্বক সাধারণ মানুষকে ভয়-ভীতি প্রদর্শন করায় তার মালিকীয় আগ্নেয়াস্ত্র লাইসেন্স বাতিলের সুপারিশ এর প্রেক্ষিতে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান ও নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ এর অনুচ্ছেদ ২৫(ক) এবং অস্ত্র আইন ১৮৭৮এর ১৮(ক) ধারা অনুযায়ী তার অনুকূলে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় হতে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্সটি বাতিল করা হল।

উল্লেখ্য গত ১৪ তারিখ জুয়েলের আগ্নেয়াস্ত্র ছবিসহ একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সারাদেশে তোলপাড় শুরু হয়,এর পরদিন মনিরুজ্জামান জুয়েল এর স্ত্রী আগ্নেয়াস্ত্র টি চৌদ্দগ্রাম থানায় জমা দেন এবং গত ১৭ জুলাই জুয়েল কে একটি চেক ডিজওনার মামলায় গ্রেফতারী পরোয়ানার প্রেক্ষিতে ঢাকা বনানী থেকে গ্রেফতার করে পরদিন ১৮ জুলাই চৌদ্দগ্রাম থানা পুলিশ আদালতে সোপর্দ করলে আদালত মনিরুজ্জামান জুয়েল কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে জুয়েল কুমিল্লা কারাগারে রয়েছে। কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর