আদালতের নির্দেশে ইউপি নির্বাচনের ভোট বাতিল

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | ৯ আগষ্ট ২০২২, ০৫:২০

সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনুষ্ঠিত একটি ওয়ার্ডের ভোট বাতিল করেছেন আদালত। জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভোট বাতিল করে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

রবিবার (০৭ আগস্ট) বিকেলে নির্বাচনী ট্রাইবুনালের বিচারক ও সিনিয়র সহকারী জজ (নবাবগঞ্জ সদর) সুমন কুমার কর্মকার এ রায় প্রদান করেন।

তথ্যটি নিশ্চিত করেছেন মামলার আইনজীবী ও শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা। ভোটে নানারকম কারচুপি ও অনিয়মের অভিযোগের প্রমাণ পাওয়ায় ভোট বাতিল করে পুনরায় আয়োজনের নির্দেশনা দিয়েছেন নির্বাচনী ট্রাইবুনালের বিচারক৷

মামলার বাদি, আইনজীবী ও নির্বাচন কর্মকর্তা সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ছত্রাজিতপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে তিনজন প্রার্থী অংশগ্রহণ করেন। নির্বাচনী ফলাফলে ফুটবল প্রতীকের প্রার্থী জামাল উদ্দিনকে বিজয়ী ঘোষণা করা হয়। জামাল উদ্দিন ফুটবল প্রতীকে ৮৮১ ভোট, একেএম শামসী কাবরেজ আলো মোরগ প্রতীকে ৭৭১ ও জালাল উদ্দীন মিছু টিউবওয়েল প্রতীকে ১১৫ ভোট পেয়েছেন বলে ঘোষণা দেন, প্রিজাইডিং অফিসার।

ফলাফল ঘোষণার পর তা প্রত্যাখান করে চলতি বছরের ১৫ জানুয়ারী আদালতে মামলা দায়ের করেন মোরগ প্রতীকের প্রার্থী একেএম শামসী কাবরেজ আলো। এবিষয়ে তিনি বলেন, ভোট গ্রহণের দিন ফুটবল প্রতীকের প্রার্থী জামাল উদ্দিনের লোকজন ব্যালট পেপার ছিনতাই করে ৩০০ সিল মারে। এছাড়াও আমার মোরগ প্রতীকে সিল থাকা দুই শতাধিক ব্যালট ভোট বাতিল করতে অন্য আরেকটি প্রতীকের ডাবল সিল মারে তারা। ভোটের দিন জাহাঙ্গীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলে রেখে এসব অনিয়ম করে জামাল উদ্দিনের লোকজন। পরে এবিষয়ে নায্য বিচার পেতে আদালতের শরণাপন্ন হয়েছি।

এবিষয়ে অ্যাড. সোলায়মান বিশু জানান, আদালতে বিচারকের উপস্থিতিতে পুনরায় ভোট গণনা করা হয়েছে। তথ্য-প্রমাণ পর্যালোচনা করে ভোটে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রমাণ পাওয়ায় আদালত ভোট বাতিল করেছেন। সেই সাথে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক।

শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তাসিনুর রহমান বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় আদালত ভোট বাতিল করেছেন। বিজয়ী প্রার্থী চাইলে আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে। আদালতের আদেশের অনুলুপি হাতে পেলেই পুনরায় ছত্রাজিতপুর ইউনিয়নের ০ নম্বর ওয়ার্ডের তফসিল ঘোষণা ও ভোটগ্রহণ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব