বান্দরবানে চালু হলো ভিকটিম সাপোর্ট সেন্টার

বান্দরবান প্রতিনিধি | ৮ আগষ্ট ২০২২, ০৩:১১

সংগৃহীত

বান্দরবানে নির্যাতিত নারী ও শিশুদের অভিযোগ শুনতে বান্দরবানে চালু হলো ভিকটিম সার্পোট সেন্টার।

রবিবার (০৭ আগস্ট) সকালে বান্দরবান সদর থানা প্রাঙ্গণে সেন্টারের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বান্দরবান জেলা পুলিশের আয়োজনে এসআইডি, সিএসচটি, ইউএনডিপি এবং পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় এই ভিকটিম সাপোর্ট সেন্টারের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, নির্যাতিত নারী ও শিশুরা এ সার্পোট সেন্টারের সহযোগিতা নিতে পারবেন। যারা অপরাধ করবে তাদের জন্য ভিকটিম সার্পোট সেন্টার আতঙ্কের বিষয়। নির্যাতনের শিকার নারী ও শিশুরা এ সেন্টারে সহযোগিতা পাবে।

তিনি আরো বলেন, অনেক সময় ব্যস্ততা ও পারিপার্শ্বিক অবস্থার কারণে ক্ষতিগ্রস্থদের থানায় সহযোগিতা পেতে বিলম্ব হয়। সময়ক্ষেপনের কারণে মামলার গুরুত্বপূর্ণ আলামত নষ্ট হয়ে যায়। ফলে ক্ষতিগ্রস্থদের দুর্ভোগের শিকার হতে হয়। নারী ও শিশুদের এসব দুর্ভোগ অনেকাংশ লাঘব করবে এ ভিকটিম সাপোর্ট সেন্টার।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেরিন আখতার, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, মোঃ রেজা সরোয়ার, মোঃ নাজিম উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, কাউন্সিলর অজিত কান্তি দাশ, ইউএনডিপির জেলার সমন্বয়ক খুশিরায় ত্রিপুরা, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামসহ প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব