গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় ২জন নিহত

গাইবান্ধা প্রতিনিধি | ৭ আগষ্ট ২০২২, ০৩:৩৬

সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া মোড়ে বাসচাপায় ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও দুই যাত্রী।

নিহতরা হলেন, গোবিন্দগঞ্জের বোয়ালিয়া শিববাড়িপাড়া এলাকার বাতেন মন্ডলের ছেলে ভ্যানচালক শাহজাহান আলী (৫০) ও ভ্যানযাত্রী একই উপজেলার নয়াপাড়া কৃষ্ণপুর গ্রামের এনামুল শেখের ছেলে ফরিদ শেখ (২২)।

আহতরা হলেন, একই উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের সোহাগী গ্রামের মোজাম্মেলের ছেলে এজাদুল ইসলাম (৩৫) ও মালাধর গ্রামের ইয়াছিন আলীর ছেলে হামিদুল ইসলাম (৩৭)। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে ভ্যানটি তিনজন যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জের নাকাইহাট থেকে গোবিন্দগঞ্জ উপজেলা শহরের দিকে যাচ্ছিল। এদিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া শাহজালাল-শাহ পরান নামের যাত্রীবাহী একটি বাস লালমনিরহাট যাচ্ছিল। বাসটি সকাল ছয়টার দিকে মহাসড়কের বোয়ালিয়া মোড়ে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি ভ্যানকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই চালকসহ দুইজন নিহত হন। আহত হন ভ্যানের আরো দুইজন যাত্রী। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও নীচে ভ্যানটি আটকে যাওয়ায় তা ব্যর্থ হয়। অবস্থা বেগতিক দেখে বাস রেখেই চালক ও তার সহকারিরা পালিয়ে যান।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. নুরুন্নবী সরকার বলেন, বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা