১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার

আ.খ.ম রাকিব হোসাইন, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি | ৬ আগষ্ট ২০২২, ১৯:১৬

সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়ন থেকে ১ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই তারেক মাহমুদের নেতৃত্বে শুক্রবার (৫ই আগষ্ট) সকালে গলাচিপা উপজেলার দুর্গম এলাকা চরবিশ্বাস ইউনিয়নের চর আগস্তি গ্রামের জনৈক আনসার হাওলাদার এর দোকানের পশ্চিম পাশে খাসির চর নদীর পাড় হতে এক কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন গলাচিপা পৌরসভার ৭ নং ওয়ার্ডের মুসলিম পাড়া এলাকার বেল্লাল মোল্লার ছেলে রাকিব মোল্লা (৩৫),ও রাঙ্গাবালী উপজেলার চরবেষ্টিন ১ নং ওয়ার্ডের মৃত খলিল চৌকিদারের ছেলে মোঃ শাহজাদা।

এসআই তারেক মাহমুদ নিজে বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে গলাচিপা থানার মামলা নং- ০৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনীর ১৯(ক)/৪১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজ করা হয়েছে।

এবিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন আমরা আসামীদের মাদকসহ হাতেনাতে গ্রেফতার করেছি এবং এসআই তারেক মাহমুদ বাদী হয়ে মামলা করেছেন। আমারা আসামীদের আদালতে প্রেরণ করবো।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব