ডিবি পরিচয়ে কসাইয়ের মাংস হাতিয়ে ধরা খেল আফজাল

পাবনা প্রতিনিধি | ৫ আগষ্ট ২০২২, ০৬:৩৫

সংগৃহীত

ডিবি পুলিশের ইউনিফর্ম, হ্যান্ডকাফ, পুলিশের আইডি কার্ড বানিয়ে, আরটিআর মোটরসাইকেল নিয়ে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিতেন আফজাল মিনহাজ সংগ্রাম (৫২)। সম্প্রতি পাবনার সুজানগরে এক কসাইয়ের কাছে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ২৫ কেজি মাংস নিয়ে পালিয়ে যান তিনি। তবে পালিয়েও শেষ রক্ষা হলো না তার। অবশেষে ধরা পড়লেন পুলিশের জালে।

পুলিশের পরিচয় দিয়ে প্রতারণনাকারী আফজাল মিনহাজ সংগ্রাম নাটোরের বড়াইগ্রাম উপজেলার চন্ডীপুর গ্রামের এরশাদ আলী মন্ডলের ছেলে। বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় তাকে।

পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, গত ৩১ জুলাই সুজানগর উপজেলার চরসুজানগর এলাকার বাসিন্দা কসাই বিল্লাল হোসেনের কাছ থেকে একজন অজ্ঞাতনামা ব্যক্তি ডিবির ইউনিফর্ম, হ্যান্ডককাফ এবং পুলিশের আইডি কার্ড সহ আরটিআর মোটরসাইকেল নিয়ে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মাংস দেওয়ার কথা বলে ২৫ কেজি খাসির মাংস নেন। পরে উক্ত মোটরসাইকেলে কসাইয়ের সহকারী আব্দুল জলিলকে নিয়ে পাবনা শহরে অনন্ত মোড়ে এসে পথিমধ্যে জলিলকে নামিয়ে দিয়ে টাকা না দিয়েই কৌশলে মাংস নিয়ে পালিয়ে যায় অজ্ঞাতনামা ওই ব্যক্তি।

এ ঘটনায় কসাই বিল্লাল হোসেন বাদী হয়ে ১ জুলাই সুজানগর থানায় অভিযোগ দেবার প্রেক্ষিতে একটি প্রতারণার মামলা রুজু করা হয়। পরে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এবং জিন্নাহ আল মামুনের নেতৃত্বে পাবনা ডিবি পুলিশ এবং সুজানগর থানা পুলিশের যৌথ অভিযানে নাটোরের লালপুর উপজেলার ধুপইল গ্রাম থেকে অভিযুক্ত আফজাল মিনহাজ সংগ্রামকে গ্রেপ্তার করে।

পরে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে ডিবি, পাবনা লেখা ডিবির একটি জ্যাকেট/কটি, এক জোড়া হ্যান্ডক্যাফ, একটি আরটিআর মোটর সাইকেল, একটি পুলিশের আইডি কার্ড, একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ সুপার মহিবুল জানান, গ্রেপ্তারকৃত আসামী আফজাল মিনহাজ সংগ্রাম পাবনা জেলার বিভিন্ন এলাকায় এমন অনেক প্রতারণার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় পুলিশ, ডিবি, র‌্যাব পরিচয়ে প্রতারণার ৮টি মামলা সহ মোট ৯টি মামলা রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর