র‌্যাবের অভিযানে চাঁদাবাজ গ্রেফতার

সালে আহমেদ,ডেমরা | ৫ আগষ্ট ২০২২, ০২:৩০

সংগৃহীত

রাজধানীর ডেমরায় র‌্যাব-১০ এর অভিযানে দুই পরিবহন চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩৩ পাতা বিশিষ্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চাঁদা আদায়ের রশিদ বইসহ বিভিন্ন পরিবহন থেকে আদায়কৃত নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার দিনগত রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে স্টাফ কোয়ার্টার ডেমরা-রামপুরা সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- ডেমরার হাজীনগর এলাকার মাস্টার বাড়ীর ভাড়াটিয়া ও কুমিল্লার হোমনা থানার নলছট গ্রামের চক্কুু মিয়ার ছেলে আলী হোসেন (৩৫) একই এলাকার ইয়াসমিনের বাড়ীর ভাড়াটিয়া ও কুমিল্লার লাঙ্গলকোট থানার বাম্ব ভূঁইয়া পাড়ার আবু তাহেরের ছেলে আবুল হোসেন (২৫)। এ বিষয়ে বুধবার সকালে ডেমরা থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে র‌্যাব-১০।

র‌্যাবের বরাতে মামলার বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, স্টাফ কোয়ার্টার এলাকায় ডেমরা-রামপুরা সড়কে সিটি টোলের নামে অবৈধভাবে গ্রেফতারকৃতরা সিএনজি, অটোরিকশা, ট্রাক-লরি ও পিকআপসহ বিভিন্ন যানবাহন ওপেন চাঁদা আদায় করছিল। এ সময় তাদের চাঁদা আদায়ের রশিদসহ হাতেনাতে গ্রেফতার করে র‌্যাব।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব