ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা রোধে সাত সিদ্ধান্ত

রবিউল আউয়াল রবি, ময়মনসিংহ | ১ আগষ্ট ২০২২, ০৪:৩৮

সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সড়ক দুর্ঘটনারোধে ৭ দফা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সময় সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক সড়কে দূর্ঘটনারোধে এবং নির্বিঘ্নে যান চলাচলের লক্ষ্যে রবিবার সকালে ত্রিশাল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল অংশে সকল ধরনের সিএনজি/থ্রি হুইলার চলাচল বন্ধ, ফুট ওভার ব্রিজের নিচে মহাসড়কে রোড ডিভাইডারে গ্রীলের ব্যারিকেড নির্মাণ, মহাসড়কের কাটা অংশ পূনঃ নির্মাণসহ অপরাধ সংগঠিত হলে সনাক্তপূর্বক নিয়মিত মামলা দায়ের, মহাসড়কের অবৈধ বাজার ও দোকান-পাট উচ্ছেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফুটওভার ব্রীজ নির্মাণ, ড্রাইভিং লাইসেন্সসহ সড়ক পরিবহন সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে সপ্তাহে দুই দিন মোবাইল কোর্ট পরিচালনা ও মহাসড়কের বাস-বে নির্মানের সিদ্ধান্ত গ্রহণ করে উপজেলা সড়ক নিরাপত্তা কমিটি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিসুজ্জামান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, ত্রিশাল থানার ওসি মো. মাইন উদ্দিন, উপজেলা আ.লীগের সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ। এছাড়াও সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা, বিআরটিএ কর্মকর্তা, উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সদস্যবৃন্দ, মোটর মালিক সমিতি সদস্য, সিএনজি/অটোরিকশা মালিক সমিতি ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতবৃন্দ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর