রামপালে মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড বিতরণ 

আলী আজীম, মোংলা (বাগেরহাট): | ৩১ জুলাই ২০২২, ০৬:১৬

সংগৃহীত

বাগেরহাটের রামপালে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসব সামগ্রী বিতরণ করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন এর সভাপতিত্বে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, সরকার মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনসহ তাদের পোষ্যদের সরকারি সকল সুযোগ সুবিধা দিয়েছেন।

জাতির শ্রেষ্ঠ সন্তানদের গৌরবগাথা, গৌরবোজ্জ্বল পরিচয়কে আগামী প্রজন্মের মধ্যে পরিচয় করানোর জন্য সরকার কাজ করে যাচ্ছে।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, এসি ল্যান্ড শেখ সালাউদ্দিন দিপু, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আ. ওহাব, সহ সভাপতি মোল্লা আ. রউফ, মুক্তিযোদ্ধা কমান্ডার অতিন্দ্র নাথ হালদার দুলাল, কমান্ডার মোঃ মোজাফফর হোসেন, বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ ফকির, সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন, যুবলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ প্রিন্স, প্রভাষক মোস্তফা কামাল পলাশ, প্রভাষক শাহনেওয়াজ, ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান, গোলাম ইয়াছিন রাজু, মোঃ দেলোয়ার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে রামপালের ২২৯ মুক্তিযোদ্ধা মধ্যে ১৪৬ মুক্তিযোদ্ধার মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। প্রয়াত ৮৩ জন মুক্তিযোদ্ধার পরিবার ও তাদের পোষ্যবর্গের মাঝেও ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা