ধলেশ্বরী নদী থেকে মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার 

মোশতাক আহমেদ শাওন | ৩০ জুলাই ২০২২, ০৪:১৭

সংগৃহীত

নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদী থেকে ভাসমান অবস্থায় বশির ব্যাপারী (৩২) নামে এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত এগারোটায় সদর উপজেলার চর আলীরটেক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় তার হাত পা বাঁধা ছিল।

পুলিশ জানায়, নিহত বশির ব্যাপারী মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার কান্দাপাড়া এলাকার মৃত আমির হোসেন ব্যাপারীর ছেলে। তিনি পুকুর খনন করার ড্রেজার চালাতেন ও মাছ বিক্রি করতেন। 

সন্ধ্যায় ধলেশ্বরী নদীতে লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে মুক্তারপর নৌ- পুলিশ। পরে এগারোটায় লাশটি উদ্ধার করে তারা।

ঘটনাস্থলে যাওয়া মুক্তারপর নৌ- ফাঁড়ির পরিদর্শক লুৎফর রহমান জানান, লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। নাম ঠিকানা পাওয়া গেছে। তবে, মৃত্যুর কারণ এখনই বলা যাচ্ছে না। 

লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাস পাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব