নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গর্ত থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

মোশতাক আহমেদ শাওন | ২৯ জুলাই ২০২২, ০৫:২০

সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের তিনদিন পর হুমায়রা নামে আট বছর বয়সের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় একটি কাঠ বাগানের গর্ত থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত শিশুটির বড় ভাইয়ের স্ত্রীসহ দুইজনকে আটক করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসির ধারণা, পারিবারিক বিরোধের জের ধরে শিশুটিকে হত্যা করা হয়েছে। নিহত হুমায়রা পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের দুলাল মিয়ার মেয়ে। সে মৃধাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের বাবা দুলাল মিয়া জানান, হুমায়রা গত সোমবার (২৫ জুলাই) সকালে তার বড় ভাই সজিবের স্ত্রী বৈশাখীর সাথে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর থেকে সে নিখোঁজ হয়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে শিশুটির কোন সন্ধান না পেয়ে তারা সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করেন।

এদিকে ঘটনার তিনদির পর বৃহস্পতিবার সকালে পাশ্ববর্তী নয়াগাঁও গ্রামের একটি পরিত্যক্ত কাঠ বাগানে মাটিতে পুঁতে রাখা অবস্থায় আংশিক লাশ দেখতে পেয়ে এলাকাবাসি থানা পুলিশকে জানায়। পরে পুলিশ লাশ উদ্ধার করলে স্বজনরা হুমায়রার লাশ বলে শনাক্ত করেন।

এ ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যার পর মরদেহটি মাটিতে পুঁতে রাখে দুর্বৃত্তরা। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ভাইয়ের স্ত্রীসহ দুইজনকে আটক করা হয়েছে।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ও মামলার প্রস্তুতি চলছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), মো. আমীর খসরু বলেন, পারিবারিক বিরোধের জের ধরে এই হত্যাকান্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আটককৃত দুইজনকে জিজ্ঞাসাবাদসহ মামলার প্রক্রিয়া চলছে। আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব